বাংলাদেশ ব্যাংক তাদের জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে সরাসরি জনবল নিয়োগ প্রদান করবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার - ০৬টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ০১/০৮/২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা রকেট (Rocket) এর মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২৩ আগস্ট ২০২৬ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ফি প্রদানের ভেরিফিকেশন সম্পন্ন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: