রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)-এ নিয়োগের লক্ষ্যে বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: মেডিক্যাল অফিসার (রিটেইনার)
পরীক্ষার স্থান: কোম্পানির সভাকক্ষ, আরপিজিসিএল ভবন (৩য় তলা), প্লট-২৭, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
পরীক্ষার তারিখ: ০৫ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা এবং দুপুর ০২:৩০ টা (রিপোর্টিং সময়: সকাল ০৯:৩০ মিনিট)।
মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, অভিজ্ঞতা সনদ, বিএমডিসি'র হালনাগাদ রেজিস্ট্রেশন সনদ, ৩ কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল নথিপত্রের একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
সতর্কতা: নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ