সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ তাদের রাজস্ব বাজেটের অধীনে ৫টি ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. সহকারী পরিচালক: ০১টি
২. প্রশিক্ষক (সংগীত): ০১টি
৩. প্রশিক্ষক (নৃত্য): ০১টি
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি
৫. অফিস সহায়ক: ০১টি
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত নমুনা ফরমে আবেদনপত্র পূরণ করে জেলা প্রশাসক, নওগাঁ-এর কার্যালয়ে সরাসরি কিংবা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদন ফরম ও প্রবেশপত্রের কপি জেলা প্রশাসক, নওগাঁ-এর ওয়েবসাইট (www.naogaon.gov.bd) হতে ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ (১২ আগস্ট ২০২৬) হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
পরীক্ষার ফি ও জমা পদ্ধতি: পদের ধরন অনুযায়ী ৫০, ১০০ এবং ২০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁর নির্দিষ্ট হিসাব নম্বরে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ