বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি ৮টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিআইবিএম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BIBM Job Circular 2026) যারা ব্যাংকিং সেক্টরের স্বনামধন্য এই প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো সাজিয়ে দেওয়া হলো।
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন স্কেল |
| জুনিয়র অফিসার (জেনারেল) | ১টি | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান এবং এমএস অফিস পরিচালনার জ্ঞান | ১৪,৮২০-৩১,৩২০/- |
| জুনিয়র অফিসার (আইটি/আইসিটি) | ২টি | স্নাতক/সমমান এবং অপারেটিং সিস্টেম ও এমএস অফিসে ৩ বছরের কাজের অভিজ্ঞতা | ১৪,৮২০-৩১,৩২০/- |
| জুনিয়র অফিসার (গ্রাফিক্স ডিজাইনার) | ১টি | স্নাতক/সমমান এবং গ্রাফিক্স ডিজাইন ও এডিটিং সফটওয়্যারের অভিজ্ঞতা | ১৪,৮২০-৩১,৩২০/- |
| জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট) | ১টি | স্নাতক/সমমান এবং সংশ্লিষ্ট কোর্সে ১ বছরের প্রশিক্ষণসহ ২ বছরের অভিজ্ঞতা | ১৪,৮২০-৩১,৩২০/- |
| জুনিয়র অফিসার (প্রুফ রিডার) | ১টি | সাহিত্যে স্নাতক এবং প্রুফ রিডার হিসেবে ২ বছরের অভিজ্ঞতা | ১৪,৮২০-৩১,৩২০/- |
| সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অডিও ভিজ্যুয়াল...) | ১টি | এইচএসসি/সমমান এবং ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা | ১২,৩৬০-২৬,৯৪০/- |
| ইমাম (চুক্তিভিত্তিক) | ১টি | ২য় শ্রেণীতে কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাস | ২২,০০০/- (সর্বসাকুল্যে) |
বিশেষ শর্ত: শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ১ থেকে ৬ নং পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর এবং ইমাম পদের জন্য ২৫-৩৫ বছর (২৩/০৯/২০২৬ তারিখে)।
সূত্রঃ প্রথম আলো-২৩-০৮-২০২৬ তারিখ