ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রধান প্রকৌশলীর দপ্তরে শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (Dhaka University Job Circular 2026) বিজ্ঞপ্তি অনুযায়ী 'স্টোর কিপার গ্রেড-২' পদে যোগ্য ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে নিচে থেকে বিস্তারিত তথ্য জেনে আজই আবেদন করুন।
১. পদের নাম: স্টোর কিপার (গ্রেড-২)২. বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেড)৩. শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনপত্রের ধরন: প্রার্থীদের সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক নিজ হাতে লিখিত দরখাস্ত জমা দিতে হবে। ২. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে। (আবেদনপত্রে সকল ডিগ্রির কথা উল্লেখ করতে হবে, কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে)। ৩. আবেদন ফি: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) যুক্ত করতে হবে। ৪. আবেদন পাঠানোর ঠিকানা: লিখিত দরখাস্ত খামে ভরে প্রধান প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে পৌঁছাতে হবে। ৫. চাকরিরত প্রার্থীদের জন্য: যারা বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
সূত্রঃ যুগান্তর-১৯-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ