বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (Bangladesh Bank Job Circular 2026) আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) - ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ০১/০৮/২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ২১ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু ১৯ আগস্ট ২০২৬ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ