বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৫০তম বি.সি.এস. ২০২৫ এর মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ২১৬০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

  • তারিখ: ২৫ আগস্ট ২০২৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (বিভিন্ন তারিখে)
  • সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা
  • স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

মৌখিক পরীক্ষার প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৫০তম বি.সি.এস. এর জন্য নির্ধারিত অনলাইন ফরম (BPSC Form-1) কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
  • মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে BPSC Form-1 এবং প্রয়োজনীয় সকল সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। মূল সনদপত্রসমূহ বোর্ডে প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে।
  • অনলাইনে BPSC Form-3 পূরণ করে (http://apply.bpsc.gov.bd অথবা www.bpsc.gov.bd) এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষা বোর্ডে আবশ্যিকভাবে জমা দিতে হবে।
  • মৌখিক পরীক্ষার পূর্বেই Google form (https://forms.gle/VKJonfWetxMKUDaVA) পূরণ করে চাহিত তথ্যাদি প্রদান ও ফাইলসমূহ সঠিকভাবে আপলোড করতে হবে। এটি না করলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা নাও হতে পারে।
  • সাক্ষাৎকারপত্র ডাকযোগে প্রেরণ করা হবে না। প্রার্থীদের www.bpsc.gov.bd ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং নিজের পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর হাতে লিখতে হবে।
  • বয়স প্রমাণের জন্য: শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের মধ্যে রয়েছে: প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রির প্রত্যয়নপত্র (যদি প্রয়োজন হয়), বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ইকুইভ্যালেন্স সনদ, মেডিকেল/ভেটেরিনারি ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি, অবতীর্ণ প্রার্থীদের জন্য পরীক্ষা শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়নপত্র, ওজন, উচ্চতা ও বুকের মাপ সম্পর্কে বি.এম.ডি.সি. রেজিস্টার্ড মেডিকেল প্রাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ/মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত কপি, স্থায়ী ঠিকানার সপক্ষে সনদপত্র এবং প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম)।

উল্লেখ্য: মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখে ও সময়ে সাক্ষাৎকারপত্রে বর্ণিত সকল কাগজপত্রসহ উপস্থিত থাকতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

৫০তম বি.সি.এস. মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন