বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা-এর শূন্য পদে খন্ডকালীন আইনজীবী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত শর্তে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম: খন্ডকালীন আইনজীবী
যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত (Enrolled) আইনজীবী হতে হবে। আপিল বিভাগের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করে 'রেক্টর, বিপিএটিসি, সাভার, ঢাকা' বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ৩০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় সরাসরি উপস্থিত হতে হবে।
সাক্ষাৎকারের স্থান: রেক্টর'স কনফারেন্স রুম (কক্ষ নং-২০৯, আইটিসি ভবন, বিপিএটিসি, সাভার, ঢাকা)।
সম্মানী: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ