বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করেছে। মূলত অপারেশন্স অ্যাসিস্ট্যান্ট (রুট এন্ড ফুয়েল) এবং সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং এন্ড সিডিউলিং) পদের প্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: অপারেশন্স অ্যাসিস্ট্যান্ট (রুট এন্ড ফুয়েল) এবং সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং এন্ড সিডিউলিং)

পরীক্ষার তারিখ: ২৩ ও ২৪ আগস্ট ২০২৬

পরীক্ষার সময়: দুপুর ০১:০০ টা

পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. এডমিট কার্ডের কালার প্রিন্ট ২ কপি এবং টেলিটক অ্যাপ্লিক্যান্ট কপি।
২. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং নাগরিকত্ব সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট এবং কম্পিউটার দক্ষতার সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৫. কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র ও দলিলাদি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন