প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স আ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সাংগঠনিক কাঠামোভুক্ত ৯ম গ্রেডের বিভিন্ন অসামরিক শূন্যপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
যেসব পদের ফলাফল প্রকাশ করা হয়েছে:
মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স আ্যান্ড টেকনোলজির সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (সিএসই), সহকারী প্রকৌশলী (ইইসিই), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (অ্যারোনটিক্যাল) এবং সহকারী প্রকৌশলী (ল্যাবরেটরি) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরবর্তী পরীক্ষা ও নির্দেশাবলী:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নির্বাচিত প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং সময় যথাসময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এমআইএসটি-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.mod.gov.bd ও www.mist.ac.bd) এবং প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: