বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-এর আওতাধীন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং গাজীপুর সার্কিট হাউজের ২০তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, ঢাকা কর্তৃক মোট ৫০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক: ২৬টি
২. নিরাপত্তা প্রহরী: ০৯টি (ডিসি অফিস ও সার্কিট হাউজ)
৩. পরিচ্ছন্নতা কর্মী: ১০টি (ডিসি অফিস ও সার্কিট হাউজ)
৪. বেয়ারার: ০৪টি
৫. মালি: ০১টি
মোট পদ সংখ্যা: ৫০টি।
পরীক্ষার তথ্য: গত ০৭ আগস্ট ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ০৮, ১১ এবং ১২ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী করণীয়: চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে গাজীপুর জেলা প্রশাসক অনতিবিলম্বে নিয়োগপত্র জারি করবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ