ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB)-এর টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার (Viva) তারিখ ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট (০৮টি পদ)।

মৌখিক পরীক্ষার সময়সূচী: ১৭ আগস্ট ২০২৬, ১৮ আগস্ট ২০২৬ এবং ১৯ আগস্ট ২০২৬ তারিখে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: কর্পোরেট অফিস, ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি, ইউনিক হাইটস, লেভেল-১৪, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের এপ্লিকেন্টস কপি, প্রবেশপত্র, সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এবং সকল কাগজপত্রের ১ সেট ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে এইচআর শাখায় কাগজপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন