বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী স্টোর কিপার।

যোগদানের তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখ।

যোগদানের স্থান: প্রধান বিদ্যুৎ পরিদর্শক, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, ২৫ নিউ ইস্কাটন, ঢাকা-১০০০।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৩. ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৪. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট।

অন্যান্য শর্তাবলি: নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন