পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ইস্তফা বা অব্যাহতিজনিত কারণে শূন্য হওয়া পদের বিপরীতে এই সুপারিশ প্রদান করা হয়েছে।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং লস্কর।
প্রয়োজনীয় নির্দেশনা: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে 'পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম' ডাউনলোড করে ২ কপি পূরণ করতে হবে। পূরণকৃত ফরমের সাথে পরীক্ষার প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয়তা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬
কাগজপত্র পাঠানোর ঠিকানা: সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর ঢাকা লিয়াজোঁ অফিস: আল-অমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্য: খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। পুলিশ প্রতিবেদন এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হওয়া সাপেক্ষে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ