লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় 'সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা- ২০২৫' এর আলোকে শূন্য ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সার ডিলার (১০০টি ইউনিয়ন/পৌরসভা ভিত্তিক ইউনিট)
যোগ্যতা ও শর্তাবলী:
১. আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সংশ্লিষ্ট কার্য এলাকায় কমপক্ষে ৫০ মে.টন ধারণক্ষমতা সম্পন্ন নিজস্ব বা ভাড়ায় চালিত গুদাম থাকতে হবে।
৩. ১০.০০ (দশ) লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার সাম্প্রতিক সনদ থাকতে হবে।
৪. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন (TIN) থাকতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ (আঠারো) বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত নমুনা ছকে আবেদন করতে হবে। আবেদনের সাথে ১০,০০০/- টাকার পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট (ফেরতযোগ্য) এবং আবেদন ফি বাবদ ২,০০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার সংযুক্ত করে নির্ধারিত স্থানে জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার স্থান: উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, লক্ষ্মীপুর।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬, বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ