যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর বিভিন্ন বিভাগে শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।
এক নজরে যবিপ্রবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST)
- চাকরির ধরন: সরকারি/স্বায়ত্তশাসিত (বিশ্ববিদ্যালয় শিক্ষক)
- মোট শূন্যপদ: ০৭ টি
- কর্মস্থল: যশোর
- আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
- অফিসিয়াল ওয়েবসাইট: www.just.edu.bd
পদের বিবরণ ও বেতন স্কেল
১. পদের নাম: অধ্যাপক (৩য় গ্রেড)
- বিভাগ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস
- পদ সংখ্যা: ০২ টি স্থায়ী পদ (০১ টি প্রযোজ্য ক্ষেত্রে মার্কেটিং এবং ০১টি পুনঃ বিজ্ঞপ্তি)
- বেতন স্কেল: ৫৬,৫০০ - ৭৪,৪০০/- টাকা
২. পদের নাম: সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড)
- বিভাগ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস
- পদ সংখ্যা: ০১ টি স্থায়ী পদ (পুনঃ বিজ্ঞপ্তি)
- বেতন স্কেল: ৫০,০০০ - ৭১,২০০/- টাকা
৩. পদের নাম: সহকারী অধ্যাপক (৬ষ্ঠ গ্রেড)
- বিভাগ: ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স
- পদ সংখ্যা: ০২ টি স্থায়ী পদ (০১ টি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী)
- বেতন স্কেল: ৩৫,৫০০ - ৬৭,০১০/- টাকা
৪. পদের নাম: প্রভাষক (৯ম গ্রেড)
- বিভাগ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস
- পদ সংখ্যা: ০২ টি (০১ টি স্থায়ী পদ- পুনঃ বিজ্ঞপ্তি এবং ০১ টি অস্থায়ী পদ- শিক্ষাজনিত ছুটির বিপরীতে)
- বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০/- টাকা
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী
- আবেদনপত্র সংগ্রহ: আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এবং যোগ্যতার বিস্তারিত বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.just.edu.bd) হতে সংগ্রহ করা যাবে।
- প্রয়োজনীয় সেট: ১ ও ২ নং ক্রমিকের পদের জন্য ০৭ সেট এবং ৩ ও ৪ নং ক্রমিকের পদের জন্য ০৪ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র (প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ) জমা দিতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।
- সময়সীমা: আবেদনপত্র আগামী ১২/০৯/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ক্রমিক নং ১ এর (খ), ২ এর (ক) এবং ৪ এর (ক) পদে যারা ইতোপূর্বে স্মারক নং- যবিপ্রবি/রেজি:/সং ও প্রং/রাজস্ব জনবল/১০০২ (৭)/শ্যাডো নথি/ ২০২৩-৮ (তারিখ: ১৭/১২/২০২৫) এবং স্মারক নং- যবিপ্রবি/রেজি:/সং ও প্রং/রাজস্ব জনবল/১০০২ (৮)/শ্যাডো নথি/ ২০২৫-১১ (তারিখ: ০২/০৬/২০২৫) মোতাবেক আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
সূত্রঃ প্রথম আলো-১৩-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ