ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি পিএলসি) সম্প্রতি ক্রেন অপারেটর (গ্রেড-৪) পদে জনবল নিয়োগের জন্য নিয়োগপত্র প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে শর্তসাপেক্ষে উল্লিখিত পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য হবে এবং ৬ (ছয়) মাস প্রবেশনকাল হিসেবে গণ্য হবে। প্রবেশনকালে সন্তোষজনক পারফরমেন্স সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে।
এই পদে প্রারম্ভিক মূল বেতন ১৫,৫০০.০০ (পনেরো হাজার পাঁচশত) টাকা মাত্র নির্ধারণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আগামী ১৬/০৮/২০২৬ খ্রি: তারিখ পূর্বাহ্নে পদস্থকৃত দপ্তরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। উক্ত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে এই নিয়োগ আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র, সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র, পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। ইজিসিবি পিএলসি-এর চাকরি বিধিমালা-২০১৭ অনুযায়ী এই চাকরি নিয়ন্ত্রিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ