তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য কমিশনের জন্য ‘প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার’ নিয়োগের লক্ষ্যে পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পদের সংখ্যা: মোট ৩ জন (১ জন প্রধান তথ্য কমিশনার এবং ২ জন তথ্য কমিশনার)। এর মধ্যে অন্যুন ১ জন মহিলা সদস্য নিয়োগ দেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য: আবেদনকারীর বয়স ৬৭ বছরের বেশি হতে পারবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সাথে ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি জমা দিতে হবে। আবেদন সরাসরি বাংলাদেশ সচিবালয়ের ২নং গেটের ভিতরে সংরক্ষিত নির্ধারিত বক্সে অথবা ই-মেইলের (broadcast.wing@moi.gov.bd) মাধ্যমে পিডিএফ ফরম্যাটে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট, ২০২৬; সোমবার বিকাল ৩:৩০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য যে, যারা ইতোপূর্বে ২২ জুলাই, ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন