ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জনসংযোগ অফিসে স্থায়ী শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। (Dhaka University Job Circular 2026) আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে মূল বিবরণ ও যোগ্যতা দেখে আজই আবেদন করুন।
| বিষয়ের বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) |
| পদের নাম | সেকশন অফিসার (রিপোর্টিং) |
| পদ সংখ্যা | ০১ (এক) টি |
| চাকরির ধরন | স্থায়ী (Permanent Job) |
| বেতন স্কেল | ২২,০০০ - ৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) এবং অন্যান্য ভাতা। |
| আবেদনের শেষ তারিখ | ০৬ সেপ্টেম্বর, ২০২৬ |
১. আবেদন ফরম সংগ্রহ: রেজিস্ট্রারের দপ্তর থেকে ৫০/-(পঁচাশ) টাকা মূল্যের বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।
৩. প্রয়োজনীয় ডকুমেন্টস: সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রসমূহ (যদি থাকে) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৪. আবেদনের কপি: সম্পূর্ণ পূরণকৃত ৮ (আট) সেট দরখাস্ত পাঠাতে হবে।
৫. চাকরিরত প্রার্থী: বর্তমানে কোথাও চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র আগামী ০৬-০৯-২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার (২০৩ নং কক্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিকট পৌঁছাতে হবে।
সূত্রঃ enayadiganta- ১২-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ