শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সহযোগিতায় একটি প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ মাস মেয়াদী এই প্রকল্পে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা: প্রজেক্ট অফিসার (Project Officer) - ০১ জন।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, নৃ-বিজ্ঞান অথবা সমাজকল্যাণ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.৫ থাকা আবশ্যক।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে ইংরেজিতে দক্ষ হতে হবে এবং নিজস্ব ল্যাপটপ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়া প্রকল্পের প্রয়োজনে ঢাকার বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

সম্মানী: মাসিক সর্বসাকুল্যে ৪৫,০০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/eAR4AKGHsGJUFLM46) পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার তথ্য: বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী তাদের আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর ও ইমেইলের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন