বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা

মৌখিক পরীক্ষার তারিখ: ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)

সময়: দুপুর ০২:০০ ঘটিকা

পরীক্ষার স্থান: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অন্যান্য প্রাসঙ্গিক সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
৪. নির্ধারিত সময়ে উপস্থিত না হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এবং এর জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন