কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগীয় বাছাই কমিটি কর্তৃক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. ড্রাফটসম্যান - ০২টি
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ১৭টি
৩. নাজির-কাম-ক্যাশিয়ার - ১৩টি
৪. সার্টিফিকেট সহকারী - ১২টি
৫. সার্টিফিকেট পেশকার - ১২টি
৬. ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী - ১২টি
৭. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী - ১২টি
৮. ট্রেসার - ০২টি
মোট শূন্য পদ: ৮২টি

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ২৪ জুলাই ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা এবং ২৬ জুলাই ২০২৬ তারিখে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ০২ হতে ০৪ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ কর্তৃক অতিদ্রুত নিয়োগপত্র জারি করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন