সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও উত্তীর্ণের সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৩ জন
২. গাড়ি চালক: ০৬ জন
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার বা ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং কোটার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ