মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলাফল প্রত্যাশিত না হলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের সময়সীমা: ১১ আগস্ট ২০২৬ থেকে ১৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:
শিক্ষার্থীদের নির্ধারিত পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পরবর্তীতে ফলাফল পাঠানো হবে। বিষয় নির্বাচনের পর ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি:
প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে ফি প্রযোজ্য হবে। যে সকল বিষয়ের দুইটি পত্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধের মাধ্যম:
বিকাশ, নগদ এবং সোনালী সেবার মাধ্যমে অনলাইনেই ফি পরিশোধ করা যাবে। ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন