বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর-এর নিয়োগ পরীক্ষার সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে।
পদের নাম: উপ-সহকারী পরিচালক (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখঃ ৩১ আগস্ট ২০২৬
পরীক্ষার মান বণ্টন: প্রার্থীদের বাংলা (৪০), ইংরেজি (৪০), সাধারণ জ্ঞান (৪০) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে (৮০) নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার নির্দেশাবলি:
১. পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪. উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং কোনো কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ