চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত, ট্রেড টেষ্ট ও মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে বিভিন্ন ধাপে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
পদের নামসমূহ: পাইলট, পরিবহন কর্মকর্তা, সহকারী শিক্ষক (মানবিক/বিজ্ঞান/বাণিজ্য) এবং ক্ল্যাসিক্যাল শিক্ষক।
পরীক্ষার তারিখ ও সময়:
১. পাইলট: ১৬/০৮/২০২৬ (সকাল ১০.০০ টা)
২. পরিবহন কর্মকর্তা: ১৭/০৮/২০২৬ (বেলা ০২.০০ টা)
৩. সহকারী শিক্ষক: ২৩/০৮/২০২৬ (বেলা ০২.০০ টা)
৪. ক্ল্যাসিক্যাল শিক্ষক: ২৪/০৮/২০২৬ (বেলা ০২.০০ টা)
পরীক্ষার স্থান: পদের ধরন অনুযায়ী চবক বোর্ডরুম, চবক বালিকা উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম বন্দর কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা আগামী ১১/০৮/২০২৬ তারিখ হতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিজ নিজ রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার তথ্য প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ