বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আদালতের রায় বাস্তবায়নের লক্ষ্যে রিট পিটিশনার ৮৬ জন প্রার্থীর এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
প্রার্থীদের জন্য নির্দেশনা:
মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীদের আগের বাছাই বা লিখিত পরীক্ষার প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বিপিএসসি-র ওয়েবসাইট থেকে তা পুনরায় ডাউনলোড করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং বিপিএসসি ফরম-৫এ (Applicant's Copy) সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল নথিপত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে। সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র প্রদর্শন করতে হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ