শিল্প মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত ১৩-২০ তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে অপেক্ষমান তালিকা হতে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচন কমিটির সভার সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১ জন
২. কম্পিউটার অপারেটর: ০১ জন
৩. অফিস সহায়ক: ০২ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
নিয়োগ সংক্রান্ত পরবর্তী যাবতীয় কার্যক্রম শিল্প মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কোনো তথ্যে ভুল বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে তাদের নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এছাড়া কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলে যেকোনো ধরণের ভুলত্রুটি সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ