বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর বিভিন্ন পদের বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে।
এই বাছাই পরীক্ষাটি ০১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত:
- পরীক্ষার তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার)
- সময়: বিকাল ৩.০০ মিনিট থেকে বিকাল ৪.০০ মিনিট পর্যন্ত (১ ঘন্টা ব্যাপী)
- পদের নাম:
- সমাজ কল্যাণ কর্মকর্তা (১০ম গ্রেড)
- এস্টিমেটর (তড়িৎ) (১০ম গ্রেড)
- এস্টিমেটর (পুর) (১০ম গ্রেড)
- উপসহকারী প্রকৌশলী (তড়িৎ) (১০ম গ্রেড)
- উপসহকারী প্রকৌশলী (পুর) (১০ম গ্রেড)
- ফিল্ড ট্রেনার (১১তম গ্রেড)
- পরীক্ষার কেন্দ্র: বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন কেন্দ্রসমূহে। (প্রতিটি পদের জন্য নির্ধারিত কেন্দ্র, আসন বিন্যাস ও পরীক্ষার্থীর সংখ্যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে।)
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
- প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে।
- পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/মানিব্যাগ, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষায় মোট ১০০ (একশত) টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ১০০। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।
- উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থীতা বাতিল হবে।
- প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন তাদের ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) আবেদন পত্র দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ