ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি "ক্যাশলেস সোসাইটি" (Islami bank bangladesh plc job circular 2026)গড়ার লক্ষ্যে তরুণ, উদ্যমী ও প্রতিভাবান বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চুক্তভিত্তিক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে। আপনি যদি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য

পদভিত্তিক বিবরণী, যোগ্যতা ও বেতন কাঠামো

পদের নামবয়সসীমাশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতাবেতন ও সুযোগ-সুবিধা
Assistant Relationship Officer (ARO)সর্বোচ্চ ৩২ বছরইউজিসি (UGC) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা সমমানের ডিগ্রি।প্রযোজ্য নয় (N/A)মূল বেতন ৮,০০০ টাকা + কমিশন (সর্বোচ্চ ৪৫,০০০ টাকা পর্যন্ত)
Relationship Officer (RO)সর্বোচ্চ ৩৩ বছরইউজিসি (UGC) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা সমমানের ডিগ্রি।কার্ড, POS, বাংলা QR, ই-ওয়ালেট বা ব্যাংক/এনবিএফআই-এর লোন রিকভারি এবং ডিরেক্ট সেলিংয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।মূল বেতন ১০,০০০ টাকা + কমিশন (সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত)

অন্যান্য গুরুত্বপূর্ণ যোগ্যতা ও শর্তাবলী

  • কার্ড, POS, বাংলা QR, MFS এবং ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
  • POS ও বাংলা QR মার্চেন্ট অনবোর্ডিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হতে হবে।
  • চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • বয়с নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদের জন্মতারিখকে মূল ভিত্তি ধরা হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

নির্বাচন প্রক্রিয়া (Selection Procedures)

  • শুধুমাত্র শর্টলিস্ট করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং/অথবা ভাইভার জন্য ডাকা হবে।
  • সকল যোগাযোগ এসএমএস (SMS) বা ইমেইলের মাধ্যমে সম্পন্ন করা হবে।
  • লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।

আবেদন করার নিয়মাবলী

  • আগ্রহী যোগ্য প্রার্থীদের ইসলামী ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • ওয়েবসাইট: career.islamibankbd.com
  • আবেদনের শেষ সময়: ২০ আগস্ট, ২০২৬
  • ছবি ও স্বাক্ষর সাইজ: * পাসপোর্ট সাইজ ছবি: JPG (সর্বোচ্চ ৩০০x৩০০ পিক্সেল)
    • স্বাক্ষর: JPG (সর্বোচ্চ ৩০০x৮০ পিক্সেল)
  • ডাকযোগে বা সরাসরি হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদন করুনঃ Click Here

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আকর্ষণীয় বেতনে চাকরি – এখনই আবেদন করুন!

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন