তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংশ্লিষ্ট মামলাসমূহ পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ ০২ জন আইনজীবী নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পদের নাম ও সংখ্যা: ০২ জন (আইনজীবী প্যানেল)

যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিডিয়া আইন, তথ্য প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা ও সম্প্রচার বিষয়ক আইন বিশেষজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরমটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moi.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে সদ্য তোলা ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদন করতে হবে।

আবেদন ফি: সোনালী ব্যাংকের লোকাল শাখায় 'বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)' এর নির্ধারিত ব্যাংক হিসাবে ৩০০/- টাকা জমা দিয়ে জমার রশিদের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৬ তারিখ বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে 'সিনিয়র সহকারী সচিব (আইন-১ শাখা), কক্ষ নং-১২১০, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা' এই ঠিকানায় পৌঁছাতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন