বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা: সদস্য (বাজার সম্পর্কিত) - ১টি।

বয়স সীমা: ০৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৬২ বছর হতে হবে। তবে সদস্য পদে নিযুক্ত ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি আর পদে বহাল থাকতে পারবেন না।

আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৬।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নাম, পিতার নাম, বয়স, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। উক্ত জীবনবৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে 'সচিব, বাণিজ্য মন্ত্রণালয়' বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন