পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (RDA), জামালপুর বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য পুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
পরিচালক, যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, মেডিকেল অফিসার, সহকারী প্রকৌশলী, সহকারী গ্রন্থাগারিক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, কারিগরি প্রশিক্ষক, স্টোর কিপার এবং ব্যক্তিগত সহকারীসহ মোট ২৭টি ক্যাটাগরিতে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
বয়স সংক্রান্ত তথ্য:
০১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে পরিচালক পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর, যুগ্মপরিচালক পদের জন্য ৪০ বছর এবং উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://rdajamalpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৯ জুলাই ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ