(এনজিও) রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (RRF Job Circular 2026) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এর লাইসেন্সপ্রাপ্ত এই সংস্থাটি তাদের ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১,০০০টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। আকর্ষণীয় বেতন ও সুবিধাদিসহ এনজিও ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউ/নির্ধারিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

এক নজরে আরআরএফ (RRF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ক্যাটাগরিবিবরণ
সংস্থার নামরুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
পদের নামঅফিসার (অ্যাকাউন্টস) এবং অফিসার (ঋণ)
মোট শূন্যপদ১,০০০ টি (২৫০ + ৭৫০)
শিক্ষাগত যোগ্যতাস্নাতক / স্নাতকোত্তর
বয়সসীমাঅনূর্ধ্ব ৩৫ বছর
বেতন৩৩,০০০ - ৩৯,৩৩১ টাকা
আবেদনের মাধ্যমসরাসরি পরীক্ষায় অংশগ্রহণ (ওয়াক-ইন-ইন্টারভিউ)
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrf-bd.org

পদের বিস্তারিত বিবরণ

১. পদের নাম: অফিসার (অ্যাকাউন্টস) - গ্রেড-১৫

  • পদ সংখ্যা: ২৫০ টি
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক/স্নাতকোত্তর।
  • মাসিক বেতন: শিক্ষানবিশকালে ৩৪,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,৩৩১/- টাকা।
  • বিশেষ যোগ্যতা ও দায়িত্ব: MS Word, MS Excel, E-mail, Internet Browsing সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নিজস্ব ল্যাপটপ থাকতে হবে। হিসাব ব্যবস্থাপনা, সফটওয়্যার পরিচালনা এবং ভাউচার সংরক্ষণে দক্ষ হতে হবে।

২. পদের নাম: অফিসার (ঋণ) - গ্রেড-১৬

  • পদ সংখ্যা: ৭৫০ টি
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।
  • মাসিক বেতন: শিক্ষানবিশকালে ৩৩,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৩৮,১৬৮/- টাকা।
  • বিশেষ যোগ্যতা ও দায়িত্ব: সদস্যদের তত্ত্বাবধান, ঋণ বিতরণ ও আদায়। প্রার্থীর অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদি

  • আবাসন ভাতা, দূরত্ব ভাতা ও পারফরম্যান্স ইনসেনটিভ।
  • স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট।
  • উৎসব ভাতা (১টি মূল বেতনের সমপরিমাণ) এবং বৈশাখী ভাতা (মূল বেতনের ৫০%)।
  • সিটি কর্পোরেশন অনুযায়ী সিটি ভাতা (২০% থেকে ৪০% পর্যন্ত)।
  • কর্মস্থলে আবাসন সুবিধা এবং সাপ্তাহিক ছুটি ০২ দিন
  • চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল।
  • আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা।
  • কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি।
  • যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ।
  • বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান।

আবেদন ও পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র সাথে নিয়ে সরাসরি নিচের উল্লেখিত কেন্দ্রগুলোতে উপস্থিত হতে হবে।

সাথে যা যা আনতে হবে:

১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক)।

২. পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি রঙিন ছবি।

৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।

৪. অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৫. অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স।

পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রসমূহ

সকল পদের জন্য সকাল ০৯:৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। তবে রেজিস্ট্রেশনের জন্য সকাল ০৯:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

তারিখবারপরীক্ষার স্থান / কেন্দ্র
১৭/০৭/২০২৬শুক্রবারমিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, স্টেডিয়াম রোড, যশোর।
১৮/০৭/২০২৬শনিবারশনিবার উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রোড নং-১, উপশহর, বগুড়া।
২৪/০৭/২০২৬শুক্রবারটঙ্গী সরকারি কলেজ, টঙ্গী, গাজীপুর।
২৫/০৭/২০২৬শনিবারকুমিল্লা সিটি কলেজ, কোটবাড়ি, কুমিল্লা।

বিশেষ দ্রষ্টব্য: অফিসার (অ্যাকাউন্টস) পদের জন্য লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা এবং অফিসার (ঋণ) পদের জন্য শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী

  • রেজিস্ট্রেশন ফি বাবদ ২৫০/- টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না)।
  • শিক্ষানবিশকাল হবে ৬ মাস।
  • চূড়ান্তভাবে নির্বাচিত হলে যোগদানের পূর্বে নির্ধারিত জামানত জমা দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সংস্থায় জমা রাখতে হবে। পিতা/দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হতে হবে।
  • সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
  • ফলাফল প্রকাশ: নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ০৩ আগস্ট, ২০২৬ তারিখে সংস্থার ওয়েবসাইট (www.rrf-bd.org/results) এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

সূত্রঃ প্রথম আলো-০৩-০৭-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

১০০০ পদে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন