বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের “শ্রম পরিদর্শক (সেফটি)” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৬১৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়: দুপুর ১২:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত।

পরীক্ষার কেন্দ্রসমূহ:

  • শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা-১২০৭
  • নন-ক্যাডার ভল্টরুম-২, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র জারি করা হবে না; বাছাই পরীক্ষার প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

লিখিত পরীক্ষা ১০০ নম্বরের ৩ (তিন) ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়-৪০ নম্বরের প্রশ্ন থাকবে।

পরীক্ষা কেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এবং যেকোনো ধরনের ঘড়ি আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন