যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ১০৩টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫১৬ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
লিখিত পরীক্ষার তারিখ: ২৭ জুন ২০২৬
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৫১৬ জন
মৌখিক পরীক্ষার নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২. লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও কোটার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ