মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহ সরকারী-বেসরকারী সহযোগিতায় পরিচালিত স্বনামধন্য ও দ্রুত সম্প্রসারণশীল জাতীয় পর্যায়ের এনজিও ‘এফএইচপি’ (Society for Family Happiness and Prosperity Job Circular 2026)-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্যানেল তৈরীর নিমিত্তে বাংলাদেশের যেকোনো জেলা/উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য ও কর্মঠ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
নিচে ছক আকারে পদগুলোর বিস্তারিত তথ্য দেওয়া হলো:
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা | বেতন ও ভাতাদি (বেতন স্কেল অনুযায়ী) |
| ০১. সহকারী শাখা ব্যবস্থাপক (এবিএম) | ৬০ | স্নাতকোত্তর | সর্বোচ্চ ৩৫ বছর | প্রশিক্ষণ শেষে কমপক্ষে ২৭,৬০০/- এবং স্থায়ীকরণের পর কমপক্ষে ২৯,৪০০/- বেতনসহ অন্যান্য সুবিধাদি। |
| ০২. জ্যেষ্ঠ কর্মসূচী সংগঠক (এসপিও) | ৮০ | স্নাতক অথবা সমমান | সর্বোচ্চ ৩৪ বছর | প্রশিক্ষণ শেষে কমপক্ষে ২৬,০০০/- এবং স্থায়ীকরণের পর কমপক্ষে ২৮,০০০/- বেতনসহ অন্যান্য সুবিধাদি। |
| ০৩. কর্মসূচী সংগঠক (পিও) | ১৩০ | এইচ.এস.সি অথবা সমমান | ২০-৩২ বছর | প্রশিক্ষণ শেষে কমপক্ষে ২৪,৪০০/- এবং স্থায়ীকরণের পর কমপক্ষে ২৬,৪০০/- বেতনসহ অন্যান্য সুবিধাদি। |
আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করে আবেদন করতে হবে:
১. স্বহস্তে লিখিত আবেদন পত্র।
২. পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর এবং পরিচয় প্রদানকারী ২ জন ব্যক্তির নাম ও পরিচয় সহ)।
৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি।
৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসা পত্রের অনুলিপি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আগামী ২৩ জুলাই, ২০২৬ ইং তারিখের মধ্যে নিচের যেকোনো ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দেওয়া যাবে:
সুত্রঃ প্রথম আলো-২৬-০৬-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ