অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং-এ কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র যোগ্য ও আগ্রহী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারভুক্ত কর্মকর্তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ইকনমিক মিনিস্টার - ০১টি।
যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে অবশ্যই বিসিএস ক্যাডারভুক্ত এবং স্থায়ী চাকরিজীবী হতে হবে। প্রার্থীকে জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেড প্রাপ্ত এবং ন্যূনতম ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়া আবেদনের শেষ তারিখে প্রার্থীর সরকারি চাকরির মেয়াদ কমপক্ষে ৪ বছর অবশিষ্ট থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত জীবন বৃত্তান্ত ছক পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ছবিসহ হার্ডকপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে 'সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়' বরাবর আবেদন করতে হবে। এছাড়া জীবন বৃত্তান্তের সফট কপি ই-মেইলের মাধ্যমেও প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬ তারিখ, বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ