টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-র ৮ম ব্যাচের (মে-জুলাই ২০২৬) ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:৩০ টা হতে ১০:৪০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান:
স্রেডা কার্যালয়, আইইবি ভবন (১০ম তলা), রমনা, ঢাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:
১. প্রার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগসহ উপযুক্ত ডিভাইস (স্মার্টফোন/ল্যাপটপ/ট্যাব) সাথে আনতে হবে।
২. গুগল ফরমের (Google Forms) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার লিংক কেন্দ্রে কিউআর (QR) কোড স্ক্যানের মাধ্যমে প্রদান করা হবে।
৩. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা একই দিনে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ওই দিনই (১৯ মে ২০২৬) দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ