বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ফার্মাসিষ্ট পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৫/০৫/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম: ফার্মাসিষ্ট

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২২/০৫/২০২৬ তারিখ, সকাল ১০:০০ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
বিআইডব্লিউটিসি'র প্রধান কার্যালয়, ফেয়ারলী হাউজ, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্রের ঘোষণা ও নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি এবং ০১ সেট সত্যায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: লিখিত পরীক্ষার রোল নম্বরই মৌখিক পরীক্ষার রোল নম্বর হিসেবে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ