প্রতিষ্ঠানঃ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.
পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ১০০ (বাংলা-১৫, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান-২০, বিষয় ভিত্তিক-৫০
সমাধান নিচেঃ

বইটির ৩য় সংস্করণ প্রকাশ হয়েছে জেলা শহরের লাইব্রেরিতে পাবেন। কুরিয়ার চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।
অর্ডার লিংকঃ https://studyonlinebd.com/user/product-details/?id=1
বাংলা
১। "বই পড়া ভাল অভ্যাস"- বাক্যটিতে 'বই' কোন কারক?
ক) কর্তৃ কারক খ) কর্ম কারক গ) করণ কারক ঘ) অপাদান কারক
সঠিক উত্তর: খ) কর্ম কারক (কী পড়া? বই। তাই এটি কর্ম কারক)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৬৫
২। 'নদীমাতৃক' শব্দটি কোন সমাসের উদাহরণ?
ক) কর্মধারয় খ) তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর: গ) বহুব্রীহি (নদী মাতা যার - নদীমাতৃক)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৬২
৩। "ছেলেটি বই পড়ছে"- বাক্যে 'ছেলেটি' শব্দে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
ক) শূন্য বিভক্তি খ) প্রথমা বিভক্তি গ) দ্বিতীয়া বিভক্তি ঘ) চতুর্থী বিভক্তি
সঠিক উত্তর: ক) শূন্য বিভক্তি
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৬৩
৪। "যিনি সব জানেন"- এক কথায় প্রকাশ কোনটি?
ক) বিজ্ঞ খ) পন্ডিত গ) সর্বজ্ঞ ঘ) মহাজ্ঞানী
সঠিক উত্তর: গ) সর্বজ্ঞ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৮৪
৫। বিদ্যা + আরোহণ এর সন্ধি কোনটি?
ক) বিদ্যারহন খ) বিদ্যারহনা গ) বিদ্যারোহন ঘ) বিদ্যারোহণ
সঠিক উত্তর: ঘ) বিদ্যারোহণ
৬। নীচের কোন বানানটি শুদ্ধ?
ক) উজ্জল খ) উজ্জোল গ) উজ্জ্বল ঘ) উজ্ঝল
সঠিক উত্তর: গ) উজ্জ্বল
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ১০৩
৭। "সতত হে নদ তুমি পড়ো মোর মনে"- লাইনটি কোন কবিতার?
ক) পাকাপাকি খ) পদ্মার পাড়ে আমার কবর গ) ভেলা ঘ) কপোতাক্ষ নদ
সঠিক উত্তর: ঘ) কপোতাক্ষ নদ (কবি মাইকেল মধুসূদন দত্ত)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ১৩৪
৮। কোন বাগধারাটির অর্থ "বেহায়া"?
ক) চিনির বলদ খ) জিলাপির প্যাঁচ গ) কানকাটা ঘ) ঠোঁট কাটা
সঠিক উত্তর: গ) কানকাটা
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৮৮
৯। কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে?
ক) সে গ্রামে যাবে। খ) ছুটি হলে ঘণ্টা বাজে। গ) একদিন আমায় মনে পড়বে। ঘ) তাকে শহরে যেতে হবে।
সঠিক উত্তর: ঘ) তাকে শহরে যেতে হবে।
১০। "এসপার ওসপার" বাগধারাটির অর্থ কোনটি?
ক) এদিক অথবা ওদিক খ) এই পাড়ে অথবা ওপাড়ে গ) মীমাংসা ঘ) এরকম অথবা ওই রকম
সঠিক উত্তর: গ) মীমাংসা
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৮৭
১১। নিচের কোন শব্দটি পুরুষও বোঝায় না নারীও বোঝায় না?
ক) সন্তান খ) আমি গ) বাছুড় ঘ) গাছ
সঠিক উত্তর: ঘ) গাছ (এটি ক্লীব লিঙ্গ)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ২৮
১২। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির?
ক) সংস্কৃত খ) ওড়িয়া গ) উর্দু ঘ) ইংরেজি
সঠিক উত্তর: ক) সংস্কৃত
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ০৩
১৩। Translate into English: (এই প্রশ্নে কোনো অপশন নেই)
সঠিক উত্তর:
ক) সে যেতে চায় কিন্তু পারছে না। -> He wants to go but cannot.
খ) সততাই উৎকৃষ্ট নীতি। -> Honesty is the best policy.
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৫৫৯
গ) শেষ বলের ছক্কায়, বাংলাদেশের জয় হলো। -> Bangladesh won by a six on the last ball.
ইংরেজি
১৪। Choose the correct preposition in the blank: "He is good ------- mathematics."
a) at b) in c) for d) on
সঠিক উত্তর: a) at (Good at - দক্ষ)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৫২০
১৫। "SIM" stands for:
a) Simple Identify Memory b) Subscriber Identity Module c) Simulated Identification Mobile d) Subscriber Identify Module
সঠিক উত্তর: d) Subscriber Identity Module
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ৬২৪
১৬। Synonym of "Ephemeral":
a) Permanent b) Eternal c) Temporary d) lasting
সঠিক উত্তর: c) Temporary (ক্ষণস্থায়ী)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৫৪০
১৭। Change the voice: "The letter was written by John".
a) Jhon writes the letter b) Jhon wrote the letter c) Jhon is writing the letter d) Jhon has written the letter
সঠিক উত্তর: b) Jhon wrote the letter
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৪৬৯ এর নিয়ম ৮
১৮। Choose the appropriate word in the blank: "He is ----------------University student"
a) the b) an c) a d) no article
সঠিক উত্তর: c) a (University এর উচ্চারণ 'ইউ' এর মতো হওয়ায় 'a' বসবে)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৪৯১ এর নিয়ম ৩
১৯। "Break the ice" means:
a) To fall down b) To make noise c) To destroy something d) To make a beginning in a formal student
সঠিক উত্তর: d) To make a beginning in a formal student (প্রশ্নপত্রে 'situation' এর জায়গায় টাইপিং মিস্টেক হয়ে 'student' লেখা হয়েছে। এর অর্থ নীরবতা ভেঙে কথা শুরু করা।)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৫৪৩
২০। Choose the appropriate word in the blank: "The committee ----- divided in their opinions".
a) has b) is c) one d) have
সঠিক উত্তর: d) have (কমিটি যখন মতামতের দিক থেকে বিভক্ত হয়ে যায়, তখন plural verb ব্যবহৃত হয়)
২১। Past form of: "She may come"
a) She might come b) He could come c) She might have come d) She may have come
সঠিক উত্তর: a) She might come
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৪৬৭
২২। Translate into Bengali: (এই প্রশ্নে কোনো অপশন নেই)
সঠিক উত্তর:
a) Oil your own machine. -> নিজের চরকায় তেল দাও।
b) You may try but you will miss the train. -> তুমি চেষ্টা করতে পারো কিন্তু ট্রেনটি ধরতে পারবে না (বা মিস করবে)।
২৩। Write a paragraph on "Earthquake threat in Dhaka city." (এই প্রশ্নে কোনো অপশন নেই)
সঠিক উত্তর (সংক্ষিপ্ত অনুচ্ছেদ):
Dhaka, the capital of Bangladesh, is situated in a highly earthquake-prone zone. Unplanned urbanization, violation of building codes, and high population density make the city extremely vulnerable to seismic activities. Experts warn that a major earthquake could lead to catastrophic loss of life and infrastructure. To mitigate this threat, strict enforcement of building regulations, public awareness campaigns, and disaster preparedness programs are urgently needed.
সাধারণ জ্ঞান
২৪। জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?
ক) ২৪ অক্টোবর খ) ২৬ জুন গ) ১০ ডিসেম্বর ঘ) ১৪ নভেম্বর
সঠিক উত্তর: ক) ২৪ অক্টোবর
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৩৮৮
২৫। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৩০ খ) ১৯৩৪ গ) ১৯৫০ ঘ) ১৯৫৪
সঠিক উত্তর: ক) ১৯৩০
২৬। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম আছে?
ক) ২২ খ) ২৩ গ) ২৪ ঘ) ২৫
সঠিক উত্তর: খ) ২৩ (মোট ৪৬টি বা ২৩ জোড়া)
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৬০৭
২৭। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক) ভিটামিন A খ) ভিটামিন C গ) ভিটামিন D ঘ) ভিটামিন K
সঠিক উত্তর: ঘ) ভিটামিন K
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৬০৫
২৮। "মৃত সাগর" কোথায় অবস্থিত?
ক) ইসরায়েল ও জর্ডানের মধ্যবর্তী এলাকায় খ) মিশরে গ) তুরস্কে ঘ) বাংলাদেশে
সঠিক উত্তর: ক) ইসরায়েল ও জর্ডানের মধ্যবর্তী এলাকায়
২৯। "মহাস্থানগড়" কোন জেলায় অবস্থিত?
ক) ঢাকা খ) খুলনা গ) বগুড়া ঘ) রংপুর
সঠিক উত্তর: গ) বগুড়া
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের পৃষ্ঠাঃ ৩৫১
৩০। বাংলাদেশ আর্মির সর্বোচ্চ পদ কোনটি?
ক) বিগ্রেডিয়ার জেনারেল খ) কর্ণেল গ) জেনারেল ঘ) মেজর জেনারেল
সঠিক উত্তর: গ) জেনারেল
৩১। বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
ক) ভিটামিন C খ) ভিটামিন B গ) ভিটামিন D ঘ) ভিটামিন K
সঠিক উত্তর: খ) ভিটামিন B (প্রধানত ভিটামিন B12)
৩২। কোন প্রাণীর হৃৎপিন্ড ও মস্তিষ্ক নেই?
ক) কুঁইচা খ) কেঁচো গ) জেলিফিশ ঘ) কাটলফিশ
সঠিক উত্তর: গ) জেলিফিশ