চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), সড়ক পেষক চালক ও অন্যান্য পদ।
মৌখিক পরীক্ষার তারিখ: ১৬ মে ২০২৬, শনিবার।
সময়: সকাল ১০:০০ টা।
পরীক্ষার স্থান: মেয়র মহোদয়ের সভাকক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবন, টাইগারপাস, চট্টগ্রাম।
মৌখিক পরীক্ষার নির্দেশনাবলী:
১. প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
২. পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
৩. পরীক্ষায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ