বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের ‘বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি’র সুপারিশের ভিত্তিতে ৩ জন প্রার্থীকে সাময়িকভাবে এই নিয়োগ দেওয়া হয়েছে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের সময়সূচী:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার পূর্বাহ্নে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
- সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত যোগ্যতার মূল সনদ।
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি।
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং সত্যায়িত ফটোকপি।
- ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা (বন্ড)।
নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। এছাড়া চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ