নৌপরিবহন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিতব্য কর্ণফুলী নদীজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর আওতায় এই পরীক্ষাটি সম্পন্ন হওয়ার কথা ছিল।
পরীক্ষার নাম: কর্ণফুলী নদীজ্ঞান পরীক্ষা (৪র্থ ব্যাচ-২০২৬)
পূর্বনির্ধারিত তারিখ: ২৯ এপ্রিল ২০২৬
বর্তমান অবস্থা: পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময় ও তারিখ পরবর্তীতে নৌপরিবহন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.dos.gov.bd) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ