কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের রাজস্ব খাতভুক্ত ১৪-২০তম গ্রেডের বিভিন্ন পদের বিপরীতে গৃহীত পরীক্ষার অপেক্ষমাণ তালিকা হতে ০২ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. ক্যাশিয়ার - ০১ জন
২. ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন) - ০১ জন

কাগজপত্র জমা দেওয়ার নিয়ম:
নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের পূরণকৃত ফরম (সকল প্রমাণকসহ) এবং সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদের মূলকপি সরাসরি জমা দিতে হবে।

জমা দেওয়ার স্থান ও সময়:
অফিস চলাকালীন সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা (৪র্থ তলা, শাখা-০৪, কক্ষ নং-৪১৬) এ উপস্থিত হয়ে উক্ত কাগজপত্র জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগের ফলাফল প্রকাশ