বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পদের নাম: সহকারী অধ্যাপক (নন-কারিগরি) - রসায়ন এবং সহকারী অধ্যাপক (নন-কারিগরি) - পদার্থ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আবেদনের সময় প্রদানকৃত তথ্যাদি ও সনদপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। চূড়ান্ত নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে জীবন-বৃত্তান্ত যাচাই করা হবে। যদি কোনো প্রার্থীর দেওয়া তথ্যে কোনো ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার মনোনয়ন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ