আপনি কি খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকারি চাকরি খুঁজছেন? আপনার জন্য সুখবর! খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় (Khagrachari DC Office Job Circular 2026, Khagrachari DC Office Job, Govt Job Circular Bangladesh) জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য এই আবেদন আহ্বান করা হয়েছে।
নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং সময়সীমা আলোচনা করা হলো।
নিচে পদের নাম এবং বেতন স্কেল দেওয়া হলো:
| পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য |
| অফিস সহায়ক | ১৬টি | গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০/-) | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
১. নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বয়স: ২০ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. অনলাইন আবেদন: সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
অনলাইনে আবেদন করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ৫৬/- টাকা (ফি ৫০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/-) জমা দিতে হবে।
SMS করার নিয়ম:
DCKC <space> User ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।DCKC <space> Yes <space> PIN লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তন বা পরবর্তী আপডেট জানতে নিয়মিত খাগড়াছড়ি জেলা প্রশাসনের ওয়েবসাইট ভিজিট করুন। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি আরও একবার ভালো করে পড়ে নিন।