খাদ্য অধিদপ্তরের অধীনে 'অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক' পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ: ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার সময়: দুপুর ০২:০০ টা
ব্যবহারিক পরীক্ষার যোগ্যতা ও নিয়মাবলী:
১. কম্পিউটার টাইপিং পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
২. বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের টাইপিংয়ের জন্য প্রার্থীরা ১০ মিনিট করে সময় পাবেন।
৩. পরীক্ষা শুরুর অন্তত ০১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার্থীদের সাথে অবশ্যই রঙিন প্রবেশপত্র, মূল জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট এবং ০২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।
সতর্কতা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ