বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
তারিখ: ২৭-০২-২০২৬
জব'স পাসওয়ার্ড (All In One) বই থেকে কমন ছিলঃ ৭৮% প্রায়
মোট ৬৩০ পৃষ্ঠার একটি বই থেকে , যা অন্য প্রকাশনীর প্রায় ৫০০০+ পৃষ্ঠার বইয়ের বিপরীতে ।
১। জিডিপি-এর পূর্ণরূপ কী?
ক. জেনারেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
খ. গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট
গ. গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্ট
ঘ. গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট উ. ঘ
ব্যাখ্যা: GDP এর পূর্ণরূপ হলো Gross Domestic Product (মোট দেশজ উৎপাদন)। এটি একটি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজার মূল্য।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৩৯)
২। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক. অস্কার বাদল
খ. হামিদুর রহমান
গ. তানবির কবির
ঘ. হামিদুজ্জামান উ. খ
ব্যাখ্যা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন প্রখ্যাত শিল্পী হামিদুর রহমান।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩০১)
৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি-কে শপথ বাক্য পাঠ করান কে?
ক. স্পীকার
খ. প্রধান বিচারপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. প্রধান নির্বাচন কমিশনার উ. ক
ব্যাখ্যা: সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পীকার। অন্যদিকে, স্পীকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৪৪)
৪। দেশের প্রথম সাফারি পার্ক 'ডুলা হাজরা' কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার খ. বরিশাল
গ. রংপুর ঘ. সিলেট উ. ক
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (ডুলাহাজরা) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৩৪)
৫। ঢাকার ঐতিহাসিক 'আহসান মঞ্জিল' কে নির্মাণ করেন?
ক. নবাব আবদুল লতিফ খ. নবাব কুতুব উদ্দিন
গ. নবাব আবদুল গনি ঘ. নবাব হাফিজুর রহমান উ. গ
ব্যাখ্যা: বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি ১৮৫৯ সালে শুরু হয়ে ১৮৭২ সালে সমাপ্ত হয়। এটি নির্মাণ করেন নবাব আবদুল গনি।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৫১)
৬। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
ক. সাজেক খ. টেকনাফ
গ. পঞ্চগড় ঘ. শ্রীমঙ্গল উ. ঘ
ব্যাখ্যা: সিলেট জেলার শ্রীমঙ্গলে (এবং নিকটবর্তী লালাখাল এলাকায়) বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭৮)
৭। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭১ সালে উ. গ
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে এবং এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে।
৮। চিকেন নেক কোনটি?
ক. কোলিল করিডর খ. দুই জার্মানির সংযোগস্থল
গ. তিনবিঘা করিডোর ঘ. শিলিগুড়ি করিডোর উ. ঘ
ব্যাখ্যা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোরকে 'চিকেন নেক' বলা হয়। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ রক্ষা করে।
৯। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত-
ক. চা শিল্প খ. তৈরি পোশাক শিল্প
গ. কৃষি ঘ. মৎস্য উ. খ
ব্যাখ্যা: বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক শিল্প (RMG) খাত থেকে।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৩৭)
১০। সরকারী ভাষা হিসাবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে?
ক. ১৮৫৭ খ. ১৮২৪
গ. ১৮৩৫ ঘ. ১৭৬৫ উ. গ
ব্যাখ্যা: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর শাসনামলে ১৮৩৫ সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৯৪)
১১। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?
ক. তাস খ. রয়টার্স
গ. সানা ঘ. সিএনএন উ. খ
ব্যাখ্যা: রয়টার্স (Reuters) বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম সংবাদ সংস্থা, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
১২। বিশ্বের কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করে?
ক. জেরুজালেম খ. মক্কা
গ. প্যালেস্টাইন ঘ. জেদ্দা উ. ক
ব্যাখ্যা: ফিলিস্তিনে অবস্থিত জেরুজালেম শহরটি তিন ধর্মের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র স্থান।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪০১)
১৩। থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
ক. দিনার খ. পাউন্ড গ. ডলার ঘ. বাথ উ. ঘ
ব্যাখ্যা: থাইল্যান্ডের জাতীয় মুদ্রার নাম থাই বাথ (Baht)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৭৫)
১৪। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
ক. নালন্দা বিশ্ববিদ্যালয়
খ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
গ. আল-আজহার বিশ্ববিদ্যালয়
ঘ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় উ. ক
ব্যাখ্যা: ভারতের বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪০৩)
১৫। 'বিটকয়েন' কোন ধরণের মুদ্রা?
ক. কাগুজে মুদ্রা খ. সরকারী বন্ড
গ. ক্রিপ্টোকারেন্সি ঘ. ধাতব মুদ্রা উ. গ
ব্যাখ্যা: বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা, যার কোনো ভৌতিক অস্তিত্ব নেই এবং এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
১৬। বাংলাদেশের সাথে স্থল সীমান্ত রয়েছে-
ক. তিন দেশের খ. এক দেশের
গ. চার দেশের ঘ. দুই দেশের উ. ঘ
ব্যাখ্যা: বাংলাদেশের সীমানা উত্তরে, পশ্চিমে ও পূর্বে ভারত এবং দক্ষিণ-পূর্বে মিয়ানমারের সাথে যুক্ত। অর্থাৎ মোট ২ টি দেশ।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭৭)
১৭। সার্ক-এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?
ক. নেপাল খ. আফগানিস্তান
গ. শ্রীলঙ্কা ঘ. মালদ্বীপ উ. খ
ব্যাখ্যা: ২০০৭ সালে ১৪তম সার্ক সম্মেলনে আফগানিস্তান ৮ম সদস্য রাষ্ট্র হিসেবে সার্ক-এ যোগদান করে।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৯৬)
১৮। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
ক. এঁটেল খ. দো-আঁশ
গ. কংকর ঘ. বেলে উ. খ
ব্যাখ্যা: নদীর পলিমাটি সমৃদ্ধ দো-আঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে ভালো।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৩১)
১৯। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি?
ক. ৬ খ. ১০ গ. ৪ ঘ. ৫ উ. ঘ
ব্যাখ্যা: স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স)। অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৮৯)
২০। বিশ্বের কোন নগরটি দু'টি মহাদেশে অবস্থিত?
ক. Casablanca খ. Paris
গ. Istanbul ঘ. Cairo উ. গ
ব্যাখ্যা: তুরস্কের ইস্তাম্বুল শহরটি ইউরোপ ও এশিয়া—এই দুই মহাদেশ জুড়ে বিস্তৃত।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৭৪)
২১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি-
ক. ওপেন এআই খ. ওআইসি
গ. ইউনেস্কো ঘ. ইউনিসেফ উ. ক
ব্যাখ্যা: ওপেন এআই (OpenAI) হলো চ্যাটজিপিটি (ChatGPT)-এর নির্মাতা প্রতিষ্ঠান, যারা এআই গবেষণায় বর্তমানে শীর্ষে।
২২। আন্তর্জাতিক আদালত (ICJ) কোথায় অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. ব্রাসেলস ঘ. রোম উ. খ
ব্যাখ্যা: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা 400)
২৩। ভারতের 'সেভেন সিস্টার্স' রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়-
ক. কেরালা খ. মনিপুর গ. ত্রিপুরা ঘ. মিজোরাম উ. ক
ব্যাখ্যা: উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। কেরালা দক্ষিণ ভারতের একটি রাজ্য, তাই এটি অন্তর্ভুক্ত নয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৭৭)
২৪। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
ক. সুদান খ. আলজেরিয়া গ. লিবিয়া ঘ. মিশর উ. খ
ব্যাখ্যা: আয়তনের দিক থেকে বর্তমান আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ হলো আলজেরিয়া (সুদান বিভক্ত হওয়ার পর)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৮২)
২৫। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত?
ক. শিবসা খ. ডাকাতিয়া গ. চিত্রা ঘ. রূপসা উ. ক
ব্যাখ্যা: সুন্দরবন মূলত লবণাক্ত পানির বনাঞ্চল যা পশুর, শিবসা, বলেশ্বর ও রায়মঙ্গল নদীর অববাহিকায় অবস্থিত।
২৬। ১৫ জন শ্রমিক ১০ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একই কাজ ৫ জন শ্রমিক কত দিনে সম্পন্ন করবে?
ক. ৩০ খ. ৩৫ গ. ২০ ঘ. ২৫ উ. ক
ব্যাখ্যা: ১৫ জন শ্রমিকের লাগে ১০ দিন। সুতরাং ১ জনের লাগে (10 ´ 15) = 150 দিন।
অতএব ৫ জনের লাগে (150 ¸ 5) = 30 দিন।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা 175 পৃষ্ঠার টাইপ ১)
২৭। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
ক. ৩১ খ. ৪১ গ. ৭১ ঘ. ৩৯ উ. ক
ব্যাখ্যা: প্রথমে ৩, ৫ ও ৬ এর লসাগু বের করতে হবে। লসাগু হলো ৩০। যেহেতু ভাগশেষ ১ থাকতে হবে, তাই সংখ্যাটি হবে (30 + 1) = 31।
২৮। একটি সংখ্যার ২৫% যদি ৫০ হয়, তবে সংখ্যাটি কত?
ক. ২৫০ খ. ২০০ গ. ১৫০ ঘ. ১৭৫ উ. খ
সমাধান: ধরি সংখ্যাটি x
সুতরাং x ´ 25% = 50 = x ´ = 50 = x = = 200।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৮৩ পৃষ্ঠার টাইপ ১)
২৯। কোনো ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে, ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক. ৪৫০০ টাকা খ. ৭৫০০ টাকা
গ. ৩০০০ টাকা ঘ. ৬০০০ টাকা উ. ক
সমাধান: পুত্র পায় ২/৩ অংশ, কন্যা পায় ১/৩ অংশ। অংশের পার্থক্য = = অংশ ।
প্রশ্নমতে, অংশের মূল্য ১৫০০ টাকা। তাহলে সম্পূর্ণ বা ১ অংশের মূল্য (১৫০০ ´ ৩) = ৪৫০০ টাকা।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১৮১ পৃষ্ঠার টাইপ ৯)
৩০. x+y=5 এবং x-y=3 হলে, xy এর মান কত?
ক. 4 খ. 3 গ. 1 ঘ. 2 উ. ক
সমাধান: xy =
=
= -
=
= 4।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ২৩১)
৩১। Identify the correct sentence—
ক. He turned off the invitation.
খ. He turned on the invitation.
গ. He turned down the invitation.
ঘ. He turned up the invitation. উ. গ
ব্যাখ্যা: 'Turn down' একটি গ্রুপ ভার্ব যার অর্থ প্রত্যাখ্যান করা বা রিজেক্ট করা।
৩২। 'Time and tide wait for none.'—This is a:
ক. Proverb খ. Phrase গ. Clause ঘ. Idiom উ. ক
ব্যাখ্যা: এটি একটি বহুল প্রচলিত Proverb বা প্রবাদ বাক্য।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৬২)
৩৩। Identify the correct passive form: 'They completed the work.'
ক. The work has completed.
খ. The work completed them.
গ. The work is completed by them.
ঘ. The work was completed by them. উ. ঘ
ব্যাখ্যা: এটি Past Indefinite tense. নিয়ম: Object (The work) + was/were + $V_3$ (completed) + by + Subject-এর objective form (them)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৬৯ এর রুল ৬)
৩৪। Choose the antonym of 'Generous'.
ক. Helpful খ. Kind গ. Honest ঘ. Selfish উ. ঘ
ব্যাখ্যা: Generous মানে দয়ালু বা উদার। এর বিপরীত শব্দ হলো Selfish (স্বার্থপর)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫৪০)
৩৫। If I were a bird, I _____ fly.
ক. may খ. can গ. will ঘ. would উ. ঘ
ব্যাখ্যা: এটি Second Conditional। 'If + Past Simple' থাকলে পরের অংশে would/could/might + Base form হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৯৯)
৩৬। Choose the correct synonym of 'Brave'.
ক. Coward খ. Weak গ. Bold ঘ. Lazy উ. গ
ব্যাখ্যা: Brave-এর সমার্থক শব্দ হলো Bold (সাহসী/নির্ভীক)।
৩৭। She has been living here _____ 2019.
ক. from খ. since গ. by ঘ. for উ. খ
ব্যাখ্যা: নির্দিষ্ট সময় (Point of time) বুঝাতে Present Perfect Continuous-এ since ব্যবহৃত হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৪৩৩)
৩৮। 'Honesty is the best policy.'—What type of sentence is this?
ক. Exclamatory খ. Interrogative
গ. Assertive ঘ. Imperative উ. গ
ব্যাখ্যা: এটি একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য, তাই এটি Assertive sentence।
৩৯। What is the correct meaning of the phrasal verb 'Give up'?
ক. Stop trying খ. Delay গ. Continue ঘ. Distribute উ. ক
ব্যাখ্যা: 'Give up' মানে হাল ছেড়ে দেওয়া বা চেষ্টা বন্ধ করা (Stop trying)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২০)
৪০. He is good _____ Mathematics.
ক. on খ. for গ. at ঘ. in উ. গ
ব্যাখ্যা: কোনো বিষয়ে দক্ষ বুঝাতে 'Good' এর সাথে এপ্রোপ্রিয়েট প্রিপজিশন at বসে।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫২০)
৪১। 'বাংলা ভাষার ব্যাকরণ' প্রথম রচনা করেন কে?
ক. নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মাইকেল মধুসূদন দত্ত উ. ক
ব্যাখ্যা: নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (N. B. Halhed) ১৭৭৮ সালে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ (A Grammar of the Bengal Language) রচনা করেন। অন্যদিকে, পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ ও অভিধান রচনা করেছিলেন পাদ্রি ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও (১৭৪৩ সালে)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৫)
৪২। 'যা পূর্বে কখনো হয়নি'-এর সঠিক বাক্য সংকোচন হলো-
ক. অভূতপূর্ব খ. অশ্রুতপূর্ব
গ. অদৃষ্টপূর্ব ঘ. ভূতপূর্ব উ. ক
ব্যাখ্যা: সঠিক উত্তর অভূতপূর্ব। আর যা পূর্বে দেখা যায়নি তা হলো অদৃষ্টপূর্ব।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৮৪)
৪৩। 'সে খুব দ্রুত দৌড়ায়'- বাক্যে 'দ্রুত' কোন পদ?
ক. ক্রিয়া খ. বিশেষ্য
গ. ক্রিয়া-বিশেষণ ঘ. বিশেষণ উ. গ
ব্যাখ্যা: যে পদ ক্রিয়ার ধরন বা প্রকৃতি বুঝায় তাকে ক্রিয়া-বিশেষণ (Adverb) বলে। এখানে 'দ্রুত' শব্দটি দৌড়ানো (ক্রিয়া) পদকে বিশেষিত করছে।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩৬)
৪৪। 'অল্প বিদ্যা ভয়ংকরী'-এটি কী ধরনের বাক্য?
ক. প্রবাদ খ. বর্ণনামূলক
গ. প্রশ্নবোধক ঘ. আদেশমূলক উ. ক
ব্যাখ্যা: এটি একটি লোকজ অভিজ্ঞতাসম্পন্ন প্রবাদ বাক্য।
৪৫। কোনটি সমার্থক শব্দ নয়?
ক. সন্দেশ খ. গুজব গ. সংবাদ ঘ. বার্তা উ. খ
ব্যাখ্যা: সন্দেশ, সংবাদ, বার্তা—এই তিনটিই খবর বা সংবাদের সমার্থক। কিন্তু গুজব মানে হলো ভিত্তিহীন রটনা।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৭৭)
৪৬। 'চোখে সর্ষেফুল দেখা'-এর অর্থ কি?
ক. সরিষা ক্ষেতে যাওয়া খ. আনন্দ পাওয়া
গ. মাথা ঘোরা ঘ. বিস্মিত হওয়া উ. গ
ব্যাখ্যা: এর অর্থ হলো বিপদে পড়ে দিশেহারা হওয়া বা জ্ঞান হারানো (মাথা ঘোরা)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৮৯)
৪৭। কোন বানানটি শুদ্ধ?
ক. সমীচীন খ. সমিচীন গ. সমিচিন ঘ. সমীচিন উ. ক
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো সমীচীন (উভয় ক্ষেত্রেই দীর্ঘ-ঈ কার)।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১০৫)
৪৮। 'নদী' শব্দের বহুবচন কী?
ক. নদীরা খ. নদীগুলি গ. নদীসমূহ ঘ. নদীগণ উ. গ
ব্যাখ্যা: অপ্রাণিবাচক বা জড় পদার্থের ক্ষেত্রে সমষ্টিবাচক শব্দ হিসেবে নদীসমূহ বা নদীগুলি ব্যবহৃত হয়।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ৩০)
৪৯। নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
ক. কৌসুলি খ. আইনজীবী গ. কৌতূহল ঘ. ঐকতান উ. ক
ব্যাখ্যা: সঠিক বানান হবে কৌঁসুলি (চন্দ্রবিন্দুসহ)। প্রশ্নে 'কৌসুলি' দেওয়া আছে যা ভুল।
(জব’স পাসওয়ার্ড (all in one) বইয়ের পৃষ্ঠা ১০৩)
৫০। 'অধিকার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ক্ষমতা খ. কর্তব্য গ. অনধিকার ঘ. দায়িত্ব উ. গ
ব্যাখ্যা: অধিকার-এর বিপরীত শব্দ হলো অনধিকার।