ঢাকা বিশ্ববিদ্যালয়ের (du job circular 2026) পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আপনি যদি আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন, তবে নিচের বিস্তারিত তথ্যগুলো দেখে দ্রুত আবেদন করুন।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণী
- প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)
- বিভাগের নাম: পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ (Pali and Buddhist Studies)
- পদের নাম: সহকারী অধ্যাপক ও প্রভাষক
- আবেদনের শেষ তারিখ: ০৩ মে ২০২৬ (অনলাইন) এবং ০৪ মে ২০২৬ (হার্ডকপি)
- অফিসিয়াল ওয়েবসাইট:
jobs.du.ac.bd
পদের নাম ও বেতন স্কেল
১. সহকারী অধ্যাপক (স্থায়ী): ০১টি পদ।
- বেতন স্কেল: ৩৫,৫০০ - ৬৭,০১০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)
২. প্রভাষক (স্থায়ী ও অস্থায়ী): ০১টি স্থায়ী এবং ০১টি অস্থায়ী পদ।
- বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী অধ্যাপক পদের জন্য:
- SSC ও HSC: উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে।
- অনার্স ও মাস্টার্স: পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।
- অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ০৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা পোস্ট-ডক্টরাল গবেষক হিসেবে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচ.ডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ০১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন।
- প্রকাশনা: ইনডেক্সড/DOI সম্বলিত মানসম্পন্ন জার্নালে অন্তত ০৩টি গবেষণা প্রকাশনা থাকতে হবে (প্রেডোটরি জার্নাল গ্রহণযোগ্য নয়)।
প্রভাষক পদের জন্য:
- SSC ও HSC: উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে।
- অনার্স ও মাস্টার্স: পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।
- অতিরিক্ত: পিএইচ.ডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন করার নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনাবলী
১. অনলাইন আবেদন: আগ্রহী প্রার্থীদের https://jobs.du.ac.bd পোর্টালে লগইন করে আগামী ০৩ মে ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. আবেদন ফি: অনলাইনে আবেদন ফি বাবদ ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে। ৩. হার্ডকপি জমা: অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর ফরম এবং পেমেন্ট রশিদের পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ৪. জমার ঠিকানা: প্রিন্ট করা আবেদন ফরম ও পেমেন্ট রশিদসহ মোট ০৮ (আট) সেট আবেদনপত্র প্রয়োজনীয় সকল সার্টিফিকেট, মার্কশীট এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নিকট পৌঁছাতে হবে। ৫. সময়সীমা: হার্ডকপি পৌঁছানোর শেষ সময় ০৪ মে ২০২৬ অফিস চলাকালীন সময়ের মধ্যে।
বিশেষ দ্রষ্টব্য: চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।